• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

স্বৈরাচার খুনি হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে র‌্যালি-আনন্দ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিজয় র‌্যালি-আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠ হতে র‍্যালী টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং চৌরাস্তায় এসে র‍্যালীটি শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আক্তার লাকুরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ খান, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন হালদার, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.জামান এপোলো, উপজেলা যুবদলের আহবায়ক ভিপি আনিস বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পারভেজ ঢালী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ সিকদার, ছাত্রদল নেতা তানবির মল্লিক,সজিব আজমেদ ইমন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ