• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নীতি থেকে একচুল নড়িনি—তাই শক্তিশালীদের রোষানলে পড়েছি: আসিফ মাহমুদ”,,,

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নীতি থেকে একচুল নড়িনি—তাই শক্তিশালীদের রোষানলে পড়েছি: আসিফ মাহমুদ”

নিজস্ব প্রতিবেদক ।

সরকার থেকে পদত্যাগের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শেষবারের মতো বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে অংশ নিলেন আসিফ মাহমুদ। বৈঠক শেষে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দিয়ে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং অনুভূতির কথা তুলে ধরেন।

পোস্টে আসিফ মাহমুদ জানান, গত ষোলো মাসে তিনি অনেক কিছু শিখেছেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করেছেন। কাজের বিভিন্ন পর্যায়ে বাধা, হুমকি কিংবা রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি নীতি ও বিশ্বাসের জায়গা থেকে অটল ছিলেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে স্পিরিট তাকে অনুপ্রাণিত করেছিল, সেই বিশ্বাস থেকেই সব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিভিন্ন উদ্যোগ ও কাজের স্বীকৃতি যেমন পেয়েছেন, তেমনি সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে জনগণ যে ফলাফল দেখেছে, তার পেছনের কঠিন পরিশ্রম ও প্রতিকূলতা ছিল বহু গুণ বেশি।

নিজের পোস্টে তিনি আরও লেখেন, ন্যায় ও নীতির পথে কাজ করতে গিয়ে বহু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর চরম বিরোধিতার মুখে পড়তে হয়েছে। তাঁর ভাষায়, “গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। প্রতিশোধের শিকার হয়েছি, ভবিষ্যতেও হতে পারি।”

তবুও এসব তাকে আর ভয় দেখাতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। কারণ, “আমার শক্তি আমার জনগণ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ