• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

বাউফলে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক/দৈনিক ক্রাইম বাংলা। .

রিপোর্টার: / ২৯৬ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরী (১৩) কে ধর্ষণ করা হয়েছে।

স্থানীয়রা শুক্রবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের দেলোয়ার খান (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। ধর্ষক দেলোয়ার ভায়লা ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । ধর্ষক দেলোয়ার দক্ষিন লক্ষ্মীপাশা গ্রামের নুরুল হক খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক খানের নবম শ্রেণি পড়ুয়া ছেলে দেলোয়ার ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সন্ধ্যার দিকে ওই কিশোরীর মা তার মেয়ের গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে দেখে সন্দেহ হলে ওই কিশোরী ইশারা ইঙ্গিতে তাকে ধর্ষণের কথা বলেন।

এরপর সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বার ও কয়েকজ স্থানীয় লোকজনের মাধ্যমে সন্দেহভাজন ৪ জনকে ওই কিশোরীর সামনে হাজির করলে ওই কিশোরী দেলোয়াকে দেখিয়ে দেন। ওই সময় স্থানীয়রা দোলোয়ারকে আটক করে বাউফল থানায় খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বাউফল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে ধর্ষক দেলোয়ারকে থানায় নিয়ে আসেন।

এব্যাপারে বাউফল থানার ওসি আল- মামুন বলেন, ধর্ষিতাকে চিকিৎসার জন্য ওই রাতেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ