• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ট্রাকের সাথে ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় ভোরে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে অ্যাম্বুলেন্স। জানা গেছে, গুরুতর অসুস্থ এক নারীকে নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল অ্যাম্বুলেন্সটি। এতে ওই অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ। প্রত্যক্ষদর্শীদের ধারণা অ্যাম্বুলেন্সচালকের ঘুম চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে ।

হাইওয়ে পুলিশ বলছে, অ্যাম্বুলেন্স চালক টানা ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে ট্রাককে ধাক্কা দিলে তিনিসহ ছয়জন মারা যান। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোররাত চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরার নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পদ্মা সেতুর কাছে ঢাকামুখী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ভেতরে ঢুকে পড়ে। এতে অ্যাম্বুলেন্সটি ধুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার ধরন দেখে চালকের চোখে ঘুম চলে আসায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও চালক ও তার সহযোগী এতে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

শরীয়তপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেন, ভোরে ঢাকাগামী একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলে নিহত হন। আমরা মরদেহ নিয়ে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ