প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২০, ১২:২৯ এ.এম
জলদস্যুদের আস্তানায় অভিযান সুন্দরবনের পূর্বাঞ্চলে।

প্রধানমন্ত্রীর জলদস্যু মুক্ত সুন্দরবন ঘোষণার প্রায় দুই বছর পর আবারো সুন্দরবনে সংগঠিত হচ্ছে জলদস্যুরা। সুন্দরবনের পূর্বপাশে মাঝেরচরে জলদস্যুদের অস্র তৈরির আস্তানার সন্ধান পাওয়া গেছে। জলদস্যুরের এই আস্তানায় বুধবার (১৭ জুন) রাত ৮ টায় যৌথ অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড ও পুলিশ।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, আবারো সমুদ্রে দস্যুতা করতে একটি কুচক্রি মহল জলদস্যু বাহিনী গঠন ও বাহিনী তৈরিতে উৎসুকদের কাছে অস্র তৈরি করে সরবারহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সুন্দরবনের পূর্বাংশে অভিজান শুরু করে বেলা ১২ টার পর।
অভিজানের এক পর্যায়ে মাঝের চর নামক এলাকায় অস্র তৈরির আস্তানা সনাক্ত করেন তারা। পরে রাত ৮ টার দিকে আস্তানায় অভিযান শুরু করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্তানার জলস্যুরা।
পরে জঙ্গলের বিভিন্ন স্থান এবং আস্তানার ঝুপরি ঘর থেকে ৫ টি পাইপগান, অস্র তৈরির বিভিন্ন সামগ্রী ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla