প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ৪:১৭ পি.এম
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ১পথচারী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

সুইটি আক্তার, মাদারীপুর।।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ঢাকা- বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় ফাতেমা বেগম- নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত -ফাতেমা বেগম (৫২) মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার মোশাররফ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। সকাল সাড়ে ১১ টার দিকে নিতহ ফাতেমা বেগম, মস্তফাপুর বাজারে যাওয়ার উদ্দেশ্য করে মস্তফাপুর বাসস্ট্যান্ডের মহাসড়কের রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা-থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহি বাস পিছন থেকে এসে তাঁর গায়ে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক ফায়েজুর রহমান মৃত ঘোষণা করেন।
মস্তফাপুর হাইওয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, এ বিষয় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla