প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ৪:৫৮ পি.এম
কক্সবাজার টু চট্টগ্রাম রোটে যান চলাচল বন্ধ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
শ্রাবন মাসের টানা ভারী বর্ষনের ফলে পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজার, চকরিয়া, পেকুয়াও বান্দরবানের লামা বন্যা দেখা দিয়েছে। এতে সড়কে জলাবদ্ধতায় চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৮) আগষ্ট সকালে চন্দনাইশ এলাকার সড়কে পানিতে টইটম্বুর দেখা যায়।এতে পানির নীচে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার সড়ক। ইতিমধ্যে সড়ক দিয়ে যান চলাচল অনিরাপদ হয়ে পড়েছে।
এ কারনে চট্টগ্রাম কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।
একটানা পাঁচদিনের ভারী বর্ষনে তিন উপজেলায় অন্তত সাড়ে ৫ লাখ মানুষ পানি বন্দি অবস্থায় দূর্বিসহ জীবনযাপন করিতেছে।কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আব্দুর রহমান জানিয়েছেন, সোমবার রাত ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টার ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla