প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৩, ১:৪০ পি.এম
কক্সবাজারে শিশু ও নারীসহ ৩৩রোহিঙ্গা পাচারের সময় উদ্ধার,পাচারকারী আটক ১জন/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুওনারীসহ পাচারের সময় ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কক্সবাজার থানার পুলিশ। এ সময় একজন পাচারকারীকে ও আটক করা হয়েছে। আটক পাচারকারী উখিয়া বালুখালির বাসিন্দা সেলিমের ছেলে জয়নাল(২৮)।
রোববার ১৩ আগষ্ট রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার বাস টার্মিনাল শ্যামলী পরিবহন কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। এরা টেকনাফ, উখিয়া,ও কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম বলেন,কক্সবাজার বাস টার্মিনাল শ্যামলী কাউন্টারের সামনে পাচারের জন্য কিছু রোহিঙ্গা জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযানে গেলে,পুলিশের উপস্হিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। একজনকে আটক করতে সক্ষম হয়। শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আটক জয়নালের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার ফয়সাল নামে এক ব্যাক্তির কথা মতো এ রোহিঙ্গাদের নিয়ে যাচ্ছেন তিনি।
আটক পাচারকারী জয়নালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনার্থে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla