প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৩, ১০:১৪ পি.এম
রোহিঙ্গামুক্ত কক্সবাজার ও দ্রুত প্রত্যাবাসনের দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ও লোকালয়ে বসবাস করা রোহিঙ্গাদের শনাক্তকরণ, এন আইডি- জন্ম নিবন্ধন -পার্সপোর্ট বাতিল করে ক্যাম্পে ফেরত নেওয়ার দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজারের স্হানীয় জনসাধারণ।
২৪ আগষ্ট (বৃহস্পতিবার) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, কিছু রোহিঙ্গার বেপরোয়া কর্মের কারনে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বাড়ছে ক্ষুন,ছিনতাই, ডাকাতি, অপহরণ যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে কক্সবাজার জেলার অপুরণীয় ক্ষতি বলে জানিয়েছেন বক্তারা কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহাম্মদ জয়ের সভাপতিত্বে কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোকালয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ওএনআইডি করেছে তা বাতিল করতে হবে।
রোহিঙ্গাদের মদদদাতা এবং তাদেরকে যারা ভোটার হতে সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সমাবেশে দাবী জানান বক্তারা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার জেলা প্রেসক্লাবেরসভাপতি জনাব ফজলুল কাদের চৌধুরী,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জাতীয় জনকন্ঠের ষ্টাফ রিপোটার্স জনাব এইচ এম এরশাদ,কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ ইফতেকার, রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম নজরুল ইসলামও রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla