প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ৪:১৬ পি.এম
কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে ৩ বনকর্মী অপহরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফের নেচার পার্কের পাহাড়ি এলাকা
থেকে ৩ বনকর্মীকে অপহরন করেছে পাহাড়ি সন্রাসীরা
শুক্রবার ১ সেপ্টেম্বর বিকালে হ্নীলা ইউনিয়নের নেচার পার্ক থেকে তাদের অপহরণ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অপহৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের(২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আব্দুর রহমান( ৪২)ও আব্দু শুক্কুরের ছেলে আব্দু রহিম (৪৬) তারা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বনপাহারাদার হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বনবিভাগের রেন্জ কর্মকর্তা আবুল কালাম সরকার।
তিনি বলেন,পাহাড়ি এলাকা থেকে আমাদের ৩ জন বনকর্মীকে অপহরন করা হয়েছে। আমার ধারনা পাহাড়ী সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের তিন বনকর্মীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, বিকাল থেকে তিনজন বন পাহারাদার নিঁখোজ রয়েছেন।আমাদের ধারণা তাদের অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।তাদের উদ্ধার কাজে বিজিবি, র্যাব,ও পুলিশের একটি দল মাঠে রয়েছে।এ ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত আছে বলে আমাদের সন্দেহ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অপহৃত তিন বনকর্মীকে উদ্ধার কাজে মাঠে আছে পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla