প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ১২:০০ পি.এম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প হতে এক রোহিঙ্গা কিশোরের গলাকাটা মৃতদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ১০ নম্বর ক্যাম্পের একটি নালা হতে মুজিবুর রহমান (১৭) এর লাশ উদ্ধার করা হয়।
এর আগে ভোর ৫ টার দিকে ১০ নম্বর ক্যাম্পের এইচ/২৫ ব্লকের রোহিঙ্গারা পানি চলাচলের নালায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে রোহিঙ্গারা পুলিশকে খবর দেয়। এরপর এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে উখিয়া থানায় অবগত করেন।
উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মুজিবুর রহমান বালুখালী ৮/ডব্লিউ ক্যাম্পের এ/৪৬ ব্লকের ওবায়দুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সদস্যরা কিশোর মুজিবুর রহমান কে জবাই করে ও কুপিয়ে হত্যা করে। শুক্রবার রাত ১১ টার পর থেকে শনিবার ভোর ৫ টার মধ্যে সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে মন্তব্য করেন পার্শ্ববর্তী রোহিঙ্গারা। এ অবস্থায় ক্যাম্পে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla