প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ৩:২১ পি.এম
কক্সবাজারে মাতামুহুরি ব্রীজের নীচে মিলল সাবেক সেনা কর্মকর্তার লাশ/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি ব্রীজের নীচে পাওয়া গেল এক সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার লাশ। তার পরিচয় জানা গেল, মহসিন ভুট্রো নামের (৪৭) এক সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তিনি। তার বাড়ি চিরিঙ্গা হালকাকারা এলাকায়। তিনি ঐ এলাকার খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
বুধবার ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ছয়টার দিকে লাশটি স্হানীয়রা তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে চকরিয়া থানার পুলিশ গিয়ে লাশটি সনাক্ত করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ।
তিনি এ প্রতিবেদককে জানান, পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাতামুহুরি ব্রীজের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান তার সাথে থাকা মোবাইল ফোনের সিমের মাধ্যমে জানা যায় , তার নাম মহসিন ভুট্রো (৪৭) স্হানীয় লোকজনদের কাছ থেকে আরও জানা যায় তিনি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর চাচাত ভাই।ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কেন কিভাবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত এখনো জানা যায়নি।বিস্তারিত জানার পরে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla