প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৬:২৪ পি.এম
আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ,আহত ৬/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
আমতলীর কুকুয়া ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামে রবিবার দুপুরে বিরোধীয় জমিতে ধানের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের শাহ আলম মুসুল্লী ও আনোয়ার হোসেন ফকিরের মধ্যে ৯০ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধীয় ওই জমি দখলে নিতে আনোয়ার হোসেন ফকির রবিবার দুপুরে জোর করে ধানের বীজ লাগতে জায়। এসময় খবর পেয়ে শাহ আলম মুসুল্লী বাধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ে দা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৬জন আহত হয়। আহতরা হল শাহ আলম মুসল্লী, স্ত্রী মমতাজ বেগম, ছেলে ওমর ফারুক, নসির আকন, বেল্লাল আকন ও অনোয়ার হোসেন ফকির। আহতদেরকে উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।
শাহ আলম মুসল্লী অভিযোগ করে বলেন, আমার জমিতে আনোয়ার হোসেন ফকির জোর করে দখলে নেওয়ার জন্য ধানের বীজ লাগাতে জায় আমি বাধা দিলে আমার উপর হামলা করে ৫জনকে আহত করেছে।
আনোয়ার হোসেন ফকির হামলার কথা অস্বীকার করে বলেন, আমার ক্রয় করা সম্পত্তি জোর করে শাহ আলম মুসল্লী দখল করে রেখেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla