প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৬:৪৬ পি.এম
আমতলীতে গোলাম সরোয়ার টুকু- র মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী। বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ বরগুনা জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু - র আমতলী তে গণসংযোগ ও পথসভা করেছেন। ২৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় আমতলী চৌ রাস্তায় ও উপজেলার বিভিন্ন এলাকায় এ পথসভা ও গণসংযোগ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাএলীগ সহ সহস্রাধিক তৃণমুল নেতাকর্মীরা অংশ নেয়।
পথসভায় বক্তব্যে গোলাম সরোয়ার টুকু বলেন , আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামীলীগ বরগুনা জেলা কমিটির কয়েক বার সাংগঠিক সম্পাদক পদে ছিলাম। বর্তমানে আহবায়ক কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক পদের দায়িত্বে আছি। আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং থাকবো। মনোনয়ন না পেলে ও দলে পক্ষে কাজ করে যাবো, আমার বিশ্বাস ইশআল্লাহ, জননেত্রী আমাকে মনোনয়ন দিবেন। আমি দলের প্রতিকুলতায় জীবন বাজি রেখে কাজ করেছি। গরীব দুঃখি মানুষের কাধে কাধ রেখে পাশে থাকছি। কিন্তু কখনো দলের কাছে কিছুই চাইনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আশাকরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনকন্যাণে নিজেকে বিলিয়ে দেব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla