প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৮:৩৬ পি.এম
কক্সবাজারের টেকনাফে স্পিডবোট ডুবে সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোট নাফ নদীতে ডুবে গেছে। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক এক নারী সদস্য মারা গেছেন। এছাড়া নদী থেকে ভাসমান অবস্থায় পর্যটকসহ ২৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
মারা যাওয়া ফিরোজা বেগম টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক নারী ইউপি সদস্য ছিলেন।
নদী থেকে উদ্ধার হওয়াদের মধ্যে ১৭ জন পর্যটক ও ৫ জন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়া অপর দুইজন স্পিডবোটের চালক ও সহকারী। তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla