প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৬:২৫ পি.এম
কক্সবাজারের টেকনাফে ছাগল ছড়াতে গিয়ে ১০ বছরেরএক শিশুর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে ছাগল ছড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু ওমর ছাদেক (৯)। সে শাহপরীরদ্বীপ পূর্ব উত্তর পাড়ার বাসিন্দা শব্বির আহমদের ছেলে ।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রতিদিনের মতো শিশু ওমর সাদেক ছাগল চড়াতে যায়।যথাসময়ে বাড়িতে ফিরে না আসায় নিকট আত্মীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় রাত ১০ টার দিকে একটি নারিকেল গাছে ঝুলন্ত অবস্থায় শিশুটির লাশ দেখতে পাই তার পরিবার।
শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি তাকে স্থানীয় চাষীরা ছাগলে ধান খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
শেষ খবর পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla