প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১২:৪৯ পি.এম
কক্সবাজারে ড্রেন থেকে ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারে ড্রেন থেকে আশরাফুল ইসলাম রোহান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০১ নভেম্বর) বিকেলে পৌরসভার নাপ্পাঞ্জা পাড়ার ড্রেনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে, শিশুটি নিঁখোজ ছিল বলে জানিয়েছে তার পরিবার।
নিহত আশরাফুল ইসলাম রোহান সদরের ঝিলংজা ইউপির দক্ষিণ হাজী পাড়ার রহমত উল্লাহর ছেলে। পরিবার সুত্রে জানা যায়, আশরাফুল ইসলাম রোহান নূরানী মাদ্রাসার ছাত্র। গত শনিবার (২৮ অক্টোবর) প্রতিদিনের মতো খেলতে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেনি রোহান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। তিনদিন পর ড্রেন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রোহানের পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla