প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ৯:৪৭ এ.এম
বান্দরবানের ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করেন তুরস্কের রাষ্ট্রদূত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়া উপজেলার টিভি টাওয়ার সংলগ্ন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অংগ প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।
বুধবার সকালে রাষ্ট্রদুত ও তার সংগে আসা সফর সংগীরা রেডিয়েন্টের হাতে গড়া প্রতিষ্ঠানের আম বাগান, জাম বাগান রাবার গার্ডেন, মুরগির খামার, গরুর খামার, ছাগল খামার, মৎস্য খামার আনারস বাগান সহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বাগান ঘুরে দেখে সংশ্লিষ্টদের ভুয়সী প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রদূতকে রেডিয়েন্ট গার্ডেনের কো-অর্ডিনেটর মশহুর উর রহমান লিটন কোম্পানির পক্ষ থেকে অভিবাদন জানিয়ে সম্মাননা স্মারক ও গিফট বক্স তুলে দেন রাষ্ট্রদূতের হাতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সাথে আসা সফর সঙ্গী তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এহছান সেজান খিলিচ ও রেডিয়েন্ট গার্ডেনের সংশ্লিষ্টরা।
উল্লেখ্য -রাষ্ট্রদূত সকালে রোহিংগা শরনার্থী শিবির পরিদর্শনে যাবার পথে রেডিয়েন্ট গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজেই বাগানের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla