প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৩, ২:২৮ পি.এম
কক্সবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় ৪ জনের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক ছেলে,দুই মেয়ে ও তাদের মা, নিহতরা হলেন, আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে৷ এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ওসমান গণি বলেন,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।মাটি সরিয়ে নিহতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উসমান গনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla