প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ১১:৪০ পি.এম
কক্সবাজারে অবৈধ মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেন্জের আওতায় থাইনখালী জামতলী এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনভুমি পাহাড় কেটে মাটি বিক্রি করার সময় ডাম্পার সহ আটক করেছেন বন কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেওয়া থাইনখালী বিট কর্মকর্তা বিকাশ দাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেন্জ কর্মকর্তার নির্দেশে অবৈধভাবে সংরক্ষিত বনভূমির পাহাড়ের মাটি কেটে পাচারের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে একটি মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।
প্রাথমিক ভাবে জানা যায়, জব্দকৃত জাম্পার গাড়িটির মালীক জামতলি বাঘঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ শাহাজান।বর্তমানে ডাম্পার গাড়িটি উখিয়া রেন্জ অফিসের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া ধীন বলে জানিয়েছেন থাইনখালী বিট কর্মকর্তা বিকাশ দাস।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla