প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ৬:৪৫ পি.এম
কক্সবাজারে অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুও ড্রেজার মেশিনসহ জব্দ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করেছে রামু উপজেলা প্রশাসন। জব্দকৃত বালু ও ড্রেজার মেশিন ৬০ হাজার টাকা নিলামে বিক্রি করে দেওয়া হয়।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আজিজঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু ও মেশিন মিঠাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর আপন ভাইয়ের৷ সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টোর ক্ষমতার প্রভাবে প্রতিনিয়তই ওই স্থান থেকে বালু উত্তোলন করে আসছে চক্রটি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আজিজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে ৬০ হাজার টাকায় জব্দকৃত বালু ও মেশিন নিলামে বিক্রি করে দেয়া হয়।
নিরুপম মজুমদার আরও জানান, মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ভাই এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি।এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানেরছড়া রেঞ্জকর্মকর্তা রতন লাল মোহন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla