প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ৬:৪৮ পি.এম
কক্সবাজারের টেকনাফে শালীশি বৈঠকে বৃদ্ধকে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফে চলাচলের রাস্তার বিরোধের জের ধরে সালিশি বৈঠকে ইট ছুঁড়ে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত বৃদ্ধ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াপাড়ার হোসন আলীর ছেলে আব্দুস সালাম(৭০)।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় ভিকটিমের বসতঘরের উঠানে শালীশি বৈঠককালে এঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই নুরুল ইসলাম।তিনি বলেন,বসত-বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে আমার ভাই নিহত আব্দুস সালাম ও আমার জেঠাতো ভাই আব্দুস শুক্কুরের মধ্যেই চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
এ বিরোধ নিষ্পত্তি’র জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ শনিবার সকালে আমার ভাইয়ের বসতঘরের উঠানে একটি শালীশি বৈঠক করা হয়।
এসময় আব্দুস শুক্কুর ও তার ছেলে আব্দুল্লাহসহ কয়েজন মিলে সালিশি বৈঠক চলাকালীন সময় ইট ছুঁড়ে মারে বৃদ্ধ আব্দু সালামকে। এক পর্যায়ে আব্দুস সালামের মাথায় ইট পড়লে সে ঘটনাস্থলে পড়ে যায়।পরবর্তীতে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,চলাচলের রাস্তা বিরোধের জের ধরে নয়াপাড়া এলাকায় এই হত্যাকান্ডটি ঘটে।এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।এবং লাশটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করা হয়নি।তবে তাদের আটকের অভিযান চলমান বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উসমান গনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla