প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৩৫ পি.এম
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের দুইযুগ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে সোমবার ১১ ডিসেম্বর ।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একঝাঁক তরুন সাংবাদিক একত্রিত হয়ে এ অনুষ্ঠানটি পালন করা হয়েছে ।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এ বর্ষপূর্তি অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলালের সঞ্চালনায় জেলা প্রেসক্লাবের সাংগঠনিক ও সংবাদ কর্মীর অধিকার আদায় নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহিন,সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,পাঠাগার সম্পাদক রমজান আলী সিকদার, শামশুল আলম শ্রাবন, নির্বাহী সদস্য আকতার কামাল কুতুবী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান, মোহাম্মদ বিন আব্দুল্লাহ ম্যাক্স।
এছাড়াও উক্ত বর্ষপূর্তি অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন, জাহেদ হাসান জামি, মিজানুর রহমান,ও মাহবুবুল আলম মিনার আরও প্রমুখ।
শেষে মোহাম্মদ ইসহাককে কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হিসাবে ভূষিত করে সংগঠনটির দুই বছর পূর্তিতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla