প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ৪:৪৯ পি.এম
কক্সবাজারে সাদ্দাম গোল্ডকাপ টুর্নামেন্ট শুভ উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ উদ্বোধন হয়েছে । ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন,ইমন কান্তি চৌধুরী (ওসি তদন্ত) রামু ।
২২শে ডিসেম্বর শুক্রবার বিকেলে জোয়ারিয়ানালা হাই স্কুলের মাঠে উদ্বোধনী ম্যাচে খুনিয়াপালং ব্রাদার্স ক্লাব বনাম কাউয়ারখোপ একাদশ মুখোমুখি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ মিটাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা,কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, ঈদগড় ইউপি চেয়ারম্যান
ফিরোজ আহমদ ভুট্টুো ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টুো রশিদ নগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান,চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন পিন্স।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জসিমুল ইসলাম,সাবেক মেম্বার, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল ও যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলা মনকে প্রফুল্ল করে।মাদক ও অপরাধ মূলক অনৈতিক কর্মকান্ড থেকে যুব সমাজকে বিরত রাখে।সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই বলে জানিয়েছেন খেলার অতিথি বৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla