প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ১১:৫৮ পি.এম
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সী লাইন বাসের সাথে সিএনজি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে টেকনাফের হ্নীলার রশিদ আহমদের পুত্র হাফেজ মুফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছে। এসময় ৬ জন আহত হয়েছে৷
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মৃত ব্যক্তির স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের ছেলে শিশু সন্তান এবং হামিদ হোছন (৪০
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় হ্নীলা থেকে ছেড়ে আসা সিএনজি আর সী-লাইন মিনিবাস উখিয়া থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে আসলে সিএনজির সাথে মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন৷ এতে শিশুসহ আরও ৬জন আহত হয়৷ সিএনজি ও সি লাইন মিনিবাসটি জব্দ করে জব্দ করেন উখিয়া শাহপুরী হাইওয়ে থানার পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla