রহিম বিশাল রামগড় প্রতিনিধি।।
অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ।
দেব প্রিয় দাশ রামগড় থানায় যোগদান করার পর থেকে রামগড় থানায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল,বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনয়ন,মামলা নিষ্পত্তি, অপরাধ নিবারনে প্রিভ্রেনটিভ পুলিশিং কার্যক্রমের কারনে সারা জেলায় ব্যাপক প্রশংসিত হন।
১৪ ই জানুয়ারী সকাল ১০ টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপি র হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরুষ্কার গ্রহন করেন দেবপ্রিয় দাশ।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় দেব প্রিয় দাশ বলেন রামগড় থানার জনগণের সহযোগীতা ও আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সদিচ্ছায় আমার এই প্রাপ্তি, আগামীতে জনগণকে আরো বেশি সেবা দিতে এ পুরুষ্কার আমাকে অনুপ্রেরণা যোগাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com