নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান ভোলা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক সোনিয়া চৌধুরী। ইতোমধ্যে তিনি নিজকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে গণসংযোগ করছেন। ফেসবুকে তিনি জনমত যাচাই করছেন। তার ফেসবুকে তিনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে লিখেছেন, বোরহানউদ্দিন দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই কি বলেন আপনারা,,,,,,,,। তার এ পোস্টে অনেকে তাকে সাধুবাদ জানিয়ে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন এবং জয়লাভ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সোনিয়া চৌধুরী সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com