প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৪, ১০:০১ এ.এম
কক্সবাজারে ডাকাতের গুলিতে ডাকাত নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত ডাকাত শাহ আলমের গুলিতে তার অন্যতম সহযোগী ডাকাত রফিক নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে রোহিঙ্গা ডাকাত রফিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ থানার এস আই মাসুদ ফয়সাল ও মনিরের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, রফিক রোহিঙ্গা ডাকাত। তিনি নিজেই মানুষকে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করেছে দীর্ঘ সময় ধরে। মুক্তিপণ দিতে না পারলে হত্যা করেছে। এমন ভুক্তভোগী পরিবার তার মৃত্যুর খবরে ছুটে আসেন তার লাশ দেখতে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla