প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৪, ৯:৩০ পি.এম
কক্সবাজারের রামুতে ১০,০০০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামু উপজেলার ৩ নং কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ী এলাকায় ডিএনসি’র এস.আই তারীফুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে রামু থানার দৌছড়ী বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেটের লেনদেন হবে এরূপ সংবাদের ভিত্তিতে ২৩/০১/২০২৪ ইং আনুমানিক বিকেল ৪.০০ ঘটিকায় রামু থানার কচ্ছপিয়া ইউনিয়ণের দৌছড়ী ব্রীজের বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২জন ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করা করেছে ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। উপ-পরিদর্শক মোঃ তারীফুল ইসলাম বিজয় বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা তারীফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla