প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৪, ৭:৫১ পি.এম
কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার শহরের আবাসিক হোটেল সীগাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি কুমিল্লা দুর্গাপুর অশোক তলার মৃত গাজী মোস্তফার ছেলে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেলের ৩০৮ নং কক্ষে তৃতীয় তলায় জনৈক গাজী এম শওকত হাসান অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে থাকলে তাঁর সহকর্মী ও হোটেল স্টাফদের সহায়তায় চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজী এম শওকত হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিটি ব্যাংকের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা যায়।
তিনি গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন বলে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla