প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪, ১২:৫৫ পি.এম
কক্সবাজারে ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামুতে ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর কার্যালয়ের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
অভিযানে লাইসেন্স না থাকায় রামুর ধোয়াপালং এস.বি. এম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ধ্বংস করা হয় ইট তৈরির চুল্লি। এছাড়া একই এলাকার বি.কে.বি ব্রিকসকে ৩ লাখ টাকা, খুনিয়াপালং এলাকার এসএসবি ব্রিকস ইউনিট–২ কে ৪ লাখ টাকা, এসএসবি ব্রিকস ইউনিট–১ কে ৩ লাখ টাকা, পশ্চিম মেরোংলোয়া আল হেরাম ব্রিকসকে ৩ লাখ টাকা ও এমকে ব্রিকসকে ৩ লাখ টাকাসহ সর্বমোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কেমিস্ট আবদুস সালাম, পরিদর্শক খাইরুল কবিরসহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারে অবৈধ ইটভাটার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব ইটভাটাকে কার্যক্রম বন্ধে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু ইটভাটা মালিকেরা নির্দেশনা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখে। তাই পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহম্মদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla