প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৪, ১:৫৬ পি.এম
কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১৭ দিন মরদেহউদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ।।
কক্সবাজারে উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তের খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের দাবি, আরাকান আর্মির সদস্যরা ওই জেলেকে অপহরণ করেছিল।উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন,রোববার রাতে পালংখালী ইউনিয়নের রহমতেরবিল সীমান্তের নাফ নদীর তীরের বেঁড়িবাধ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোস্তাফিজুর রহমান (৪৭) পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে। তিনি পেশায় জেলে ও দিনমজুর।
নিহতের ছোট ভাই মো. আমির হোসেন বলেন, গত ১ ফেব্রুয়ারি সকালে আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীতে অন্য জেলেদের সঙ্গে তার ভাই মোস্তাফিজুর রহমানও মাছ ধরতে গিয়েছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে গিয়েছিল।
নিহত মোস্তাফিজুর রহমানের শরীরে কোনও ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পা শেকলে বাঁধা ছিল।এতে পুলিশ ধারণা করছে, অপহরণকারীরা তাকে বেঁধে রাখায় অনাহারে মৃত্যুর পর লাশ বাংলাদেশ অভ্যন্তরে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, নিখোঁজ মোস্তাফিজুরের লাশ দেখতে পায় স্হানীয়রা। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো
হয়েছে বলে জানিয়েছেন ফালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla