প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ৯:০৬ পি.এম
দেড়লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও শিক্ষার্থীকে মায়ানমারে পাচার/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার সদর থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী রাশিকুল ইসলাম (১৫) কে ফিরে পেতে সংঘবদ্ধ চক্রকে মুক্তিপন হিসেবে দেড় লাখ টাকা দেয়ার পরও ফেরত পেলেন না একজন মা। উল্টো জানতে পেরেছেন মুক্তিপনের টাকা নেয়ার আগেই এই শিক্ষার্থীকে পাচার করেছে সংঘবদ্ধ চক্রের দল মিয়ানমারের সিন্ডিকেট। বর্তমানে এই কিশোর মিয়ানমারেই জিন্মি রয়েছে। এ ঘটনায় র্্যাব-১৫ এর অভিযানে আটক সংঘবদ্ধ চক্রের ২ রোহিঙ্গা সহ ৩ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।
র্যব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এমন বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শনিবার রাতে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে এই ৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়ার ১২ নম্বর ক্যাম্পের আলী হোসেনের ছেলে আবদুল্লাহ (৩৪), একই ক্যাম্পের মৃত আবুল খায়েরের ছেলে আমিন উল্লাহ (১৯) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. তারেক (১৮)।
গত ৫ ফেব্রুয়ারি চকরিয়া ফাঁসিয়াখালি দারুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী রাশিকুল ইসলাম নিখোঁজ হন উল্লেখ করে র্যব১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সম্প্রতি নিখোঁজ শিক্ষার্থীর মা কক্সবাজার সদরের নাছিমা ইয়াসমিন একটি অভিযোগ করেন। যেখানে বলা হয়েছে, চকরিয়া ফাঁসিয়াখালি দারুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ূয়া ছাত্র বলে জানায় তার মা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla