এম নজরুল ইসলাম।।
শনিবার (২৩ মার্চ) সকাল ১০টা বরিশাল প্যাভিলিয়ন কনভেনশন হলে বরিশাল বিভাগের যুব ফোরাম ও ভিএসও বাংলাদেশের আয়োজনে ১১ জন স্বেচ্ছাসেবীকে পুরস্কার ও সনদ প্রদান করেন।
শুভ এবং জাতীয় জয়ীতা আওয়াদী এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যানাল কৃষ্ণ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক টুলু রানী কর্মকার, সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন,বরিশাল।
প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, সহকারী পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,বরিশাল।
মোঃ শফিকুর রহমান,প্রজেক্ট ম্যানেজার,ভিএসও বাংলাদেশ।
এই সময় বক্তরা বলেন এই সংস্থাটি একটি আন্তর্জাতিক অলাভজনক উন্নয়নমূলক দাতব্য সংস্থা। এই সংস্থাটির লক্ষ্য হচ্ছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে টেকসই পরিবর্তন করা এবং এর উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য সমান সুযোগসম্পন্ন পৃথিবী তৈরি করা এরই ধারাবাহিকতায় ভিএসও পৃথিবীব্যাপী গঠনতান্ত্রিক উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধনের জন্য সম্প্রদায়ভিত্তিক, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বেচ্ছাসেবীদের নিয়োজিত করে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com