প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ১০:৩৩ এ.এম
কক্সবাজারের রামু সেনানিবাসে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামু সেনানিবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে।
রোবববার (২৪ মার্চ) বেলা ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদুর রহমান। এসময় কক্সবাজার অঞ্চলের সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সশস্ত্র বাহিনীর সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মেজর জেনারেল মাসুদুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের সময়কালে সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান এ প্রর্দশনীতে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, এ প্রদর্শনী আগামী ২৬ ও ৩০ মার্চ বেলা ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। আর ২৮ মার্চ বেলা ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলার সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদুর রহমান ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla