প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৫:২০ পি.এম
আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা)প্রতিনিধি।।
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধণা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, উপজেলা কৃষি অফিসার মো, ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla