প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২০, ১১:৫৮ পি.এম
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন করোনায় আক্রান্ত পঞ্চগড়ে।

পঞ্চগড় প্রতিনিধি ঃ মোঃ আলমগীর হোসাইনঃ পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষাগারে জেলা প্রশাসকসহ পঞ্চগড়ের ১৪ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তবে তিনি সুস্থ রয়েছেন। এমনকি করোনার কোনো উপসর্গও তার মধ্যে নেই।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সন্দেহবশত তাঁর করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয়। তবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।এ নিয়ে জেলায় মোট ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ১৬৫ জন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla