প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৪, ৯:৪৪ পি.এম
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ একটি নোহা ও দুই মাদক কারবারী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রামু থানার পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি এক্সনোহা গাড়ি ও জব্দ করা হয়।
শনিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রামু উপজেলা পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে৷
আটকরা হল- কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাসটার্মিনাল এলাকার আবুল হাশেমের ভাড়াটিয়া মতিউর রহমানের ছেলে জাহেদ হাসান রাশেল (৩০) ও ১০ নম্বর ওয়ার্ড নতুন বাহারছড়া এলাকার অজিত শর্মার ছেলে লিটন শর্মা।
রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাচারকারীদের দেহ ও গাড়ি তল্লাশি করে গাড়ির সিটের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা বহনের কাজে ব্যবহৃত এক্সনোহা হাইব্রিড একটি গাড়ি জব্দ করা হয়।উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। রামুতে মাদক নির্মূলে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান , রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla