প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১:১৩ পি.এম
আমতলী বারি চিনাবাদাম-১০ চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনা আমতলীতে বারি চিনাবাদাম- ১০ এর চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ মে বেলা ১২ টায় আমতলী উপজেলার সদর ইউনিয়নের ফকিরবাড়ি গ্রামে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) পটুয়াখালী, ইফাদ ও জিওবি প্রকল্পের অর্থায়নে, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট, বারি অংগ ও সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী বারি চীনাবাদাম-১০ এর কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) পটুয়াখালী মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালী বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.পরিমল চন্দ্র সরকার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ (বিএআরআই) গাজীপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম বদরুল আলম অতি: উপ পরিচালক বরগুনা, মো. ইছা উপজেলা কৃষি অফিসার আমতলী, মো. সাদিকুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ গাজীপুর। আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম সহসভাপতি ও রাজধানী টিভি আমতলী প্রতিনিধি এস এম নাসির মাহমুদ, সাংবাদিক মো,রাসেল এছাড়া শতাধিক কিষাণ-কিষানী মাঠদিবসে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla