এম জাফরান হারুন, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে আলিম পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১রা জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবী বিষয়ের শিক্ষক।
জানা যায়, ওই কেন্দ্রে বিনা অনুমোতিতে প্রবেশ করেন শিক্ষক মামুনুর রশিদ। ওই কেন্দ্রের একটি কক্ষে গিয়ে নিজের মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মামুনুর রশিদ ফেরদৌসকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারায় ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তার মুঠোফোনটি জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com