কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
২৪,০০০ মে. টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়লো এম ভি আইকাটিরিনি নামের মাদার ভ্যাসেল। রবিবার দুপুর ১.৩০ এর সময় বন্দরের বিসিপিসিএল জেটিতে জাহাজটি নোঙ্গর করে। একই সময় এম ভি বারমনডি নামের মাদার ভ্যাসেলটি বন্দর ত্যাগ করেছে। পাশাপাশি ২৪১৭ মে.টন পিএইচপি পাইল পাইপ নিয়ে খালাসের উদ্দেশ্যে বন্দরের ইনার এ্যংকোরেজে অবস্থান করছে এম ভি জি বাং ডা জিআন নামের আরেকটি জাহাজ। এছাড়া আজ রাত ১২ টা ৩০ মিনিটে এম ভি সামির নামক একটি কয়লাবাহী মাদার ভ্যাসেল ২৪,০০০ মে টন কয়লা নিয়ে পাবকের আউটার এ্যাংকোরেজে প্রবেশ করবে।
পাবকের প্রশাসনিক ও পিপিএফটি এলাকায় নিজস্ব নিরাপত্ত্বা ও আনসারের পাশাপাশি অতিরিক্ত ৪২ জন নৌ কন্টিনজেন্ট বন্দরের সার্বিক নিরাপত্তায় কাজ করছে। এছাড়া পাবকের প্রশাসনিক, আবাসিক ও প্রকল্প এলাকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার রয়েছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পায়রা বন্দরের আমদানি-রপ্তানি পন্য লোডিং-আনলোডিং সহ বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পায়রা বন্দর কতৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com