কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে এবং নিহতদের স্মরনে কলাপাড়ায় ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া শাখা এর আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার লালুয়া প্রতিনিধি জাকারিয়া আহমেদ, বালিয়াতলী প্রতিনিধি নজরুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুস সাকিব। এতে অংশগ্রহন করা শত শত ছাত্র জনতা, অন্তর্র্বতী সরকারের কাছে আমাদের চাওয়া, দেশ নিয়ে প্রত্যাশা এবং কেমন রাজনীতি চাই এসব বিষয় ব্যানার ফেস্টুন তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com