প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২০, ৯:০০ পি.এম
ভ্রাম্যমান আদালতে জরিমানা বরগুনায়।

মোঃজুলহাস মমিয়া,বরগুনা প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখারী এর যৌথ উদ্যোগে অদ্য ১৭/০৮/২০২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা পন্য রাখার অপরাধে, ১। আল আমিন ষ্টোর এর মালিক মোঃ আপন শিকদার (৩৫), পিতা- মোঃ আলম শিকদার, সাং-শাখারিয়া বাজার, থানা- আমতলী, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা এবং ২। ভাই ভাই পোল্ট্রি ফিড এর মালিক মোঃ নাসির গাজী (৪৫), পিতা- মৃতঃ আঃ কাদের গাজী, সাং-শাখারিয়া বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla