প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৯:৩৯ পি.এম
কক্সবাজারে স্কল শিক্ষক আরিফ হত্যার প্রধান অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।
কক্সবাজারের পেকুয়ায় স্কুল শিক্ষক আরিফুল ইসলামকে অপহরণ করে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবীও মরদেহ উদ্ধারের ঘটনায় মুল অভিযুক্ত আসামি পেকুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ১২ অক্টোবর রাত ৯ টার দিকে র্যাব ১৫ ও ৭ এর একটি টিম যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরী তার বন্ধুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারে দুই সপ্তাহ ধরে চলমান অভিযানের মাধ্যমে আমরা এই নৃশংস হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে এবং মুলহোতা ও প্রধান পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি অধ্যক্ষ স্কুল শিক্ষক আরিফকে অপহরণ, ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী, হত্যাকান্ড এবং বস্তাবন্দি করে পুকুরে লাশ গুম করার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত জাহাঙ্গীর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla