• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,,

রিপোর্টার: / ৪৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের

সংবাদ প্রতিবেদন

হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে পানি ন্যায্যতা, নদীর অধিকার ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘হিন্দুকুশ হিমালয়ায় পানি ও জলবায়ু সহনশীলতা’ বিষয়ক সাব-রিজিওনাল কর্মশালায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, দক্ষিণ এশিয়ায় পানি এখনো সবচেয়ে কম ব্যবস্থাপিত যৌথ সম্পদ, অথচ নদী যুগ যুগ ধরে দেশগুলোর সম্পর্ক ও জীবনের সঙ্গে যুক্ত। তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, ডেটা বিনিময় ও আন্তঃসীমান্ত নদীর ন্যায্য বণ্টনে সক্রিয় সহযোগিতায় প্রস্তুত।

তিনি বলেন, উজান-ভাটির পারস্পরিক নির্ভরশীলতা এখন আরো স্পষ্ট। নেপাল, ভুটান ও ভারতের নদীগুলোর আচরণ সরাসরি প্রভাব ফেলে বাংলাদেশে, কারণ দেশের ৯০ শতাংশ নদী উজান থেকে নেমে আসে। বন্যা, খরা, পলি জমা, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও নদীভাঙন—সবই এখন আঞ্চলিক চ্যালেঞ্জ।

রিজওয়ানা বলেন, বহু দেশেই নীতি ও আইন থাকলেও বাস্তবায়নের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পুরোনো বাঁধ ও নিয়ন্ত্রণ অবকাঠামো নদী ব্যবস্থায় অপূরণীয় ক্ষতি করছে, যার পুনর্বিবেচনা জরুরি। নদী কেবল সেচ বা বিদ্যুতের উৎস নয়—এটি প্রাণবৈচিত্র্যের ধারক; বাংলাদেশ ও ভারত নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিলেও তার বাস্তবায়নে জবাবদিহিতা বাড়াতে হবে।

তিনি শিল্পবর্জ্য, দখল, পরিকল্পনাহীন উন্নয়ন ও খননের কারণে নদী ব্যবস্থার সংকটের কথা উল্লেখ করেন এবং নদী পুনরুদ্ধারে বাংলাদেশ ও নেপালের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। সাম্প্রতিক বাংলাদেশ–নেপাল পানিবিদ্যুৎ সহযোগিতাকে আস্থা ও পরিবেশগত দায়িত্বশীলতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরাও বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ