
হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষণা অনুযায়ী, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ইসলামিক শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে।
নির্ধারিত হার অনুযায়ী—
দেশের বিভিন্ন বিভাগের খুচরা বাজারদরের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত যেকোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। স্থানীয় বাজারদরের তারতম্য হলেও সে অনুযায়ী ফিতরা পরিশোধ করা যাবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com