রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে ধারণ করে ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর সচিব মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা অ্যাড. শফিকুল ইসলাম কাজল ও অ্যাড. ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
বিকেল থেকেই ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা একে একে অনুষ্ঠানে উপস্থিত হতে থাকেন। সারাদিন রোজা রাখার ক্লান্তি থাকলেও সহকর্মীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যের পরিবেশে সেই ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে পেশাগত ব্যস্ততার পর এ আয়োজনটি সাংবাদিকদের জন্য এক অনানুষ্ঠানিক পুনর্মিলনের উপলক্ষ হয়ে ওঠে।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য হাফেজ মাওলানা সালেহ উদ্দিন। মোনাজাত শেষে আজানের ধ্বনি শোনা মাত্রই উপস্থিত অতিথি ও সদস্যরা ইফতারে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফসানা রহমান ও মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুরুন্নাহার রিতা, সহ ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com