Array
কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন নগরী কুয়াকাটা সৈকতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে কেরানীপাড়া গেস্ট হাউসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও মহিপুর থানা পুলিশ-এর একটি যৌথ দল অংশ নেয়।
অভিযানকালে জুয়েলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com