
কালিগঞ্জে ঈদ উপহার বিতরণ: দুঃস্থদের পাশে এমপি রবিউল বাশার
সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এসব উপহার একই দিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য রবিউল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সদস্য শেখ নুরুজ্জামান এবং সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। এ সময় নারীদের মাঝে শাড়ি এবং পুরুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে এই উদ্যোগ দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com