হামের থাবা বাড়ছেই: ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, উপসর্গে আক্রান্ত হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক:
দেশে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৫৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৯৩৫ জন।
এছাড়া, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ১০৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com